আজকের এই ব্লগের মাধ্যমে আমরা সফটওয়্যার কি এবং এর প্রকারভেদ সম্পর্কে জানবো ইনশাল্লাহ।
সংজ্ঞাঃ সফটওয়্যার হলো এক ধরনের তথ্য ও উপাত্ত যা ব্যবহারকারী কর্তৃক নির্দেশিত হয়ে প্রোগ্রাম হিসেবে কম্পিউটারকে নির্দেশ প্রদান করে। কাজের ধরন অনুযায়ী সফটওয়্যার ২ প্রকার। ১) সিস্টেম সফটওয়্যার ২) অ্যাপ্লিকেশন সফটওয়্যার । এদের অভ্যন্তরীণ আরও বেশ কয়েক ধরনের প্রকারভেদ আছে যা নিম্মোক্ত Image থেকে জানতে পারবো।
সিস্টেম সফটওয়্যার (SYSTEM SOFTWARE): সহজ ভাষায় সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজার (কম্পিউটার ব্যবহারকারী) এর মধ্যে সংযোগকারী। আমরা উইন্ডোজ, এন্ড্রয়েড এই নাম গুলোর সাথে বেশ পরিচিত। এগুলোই মূলত সিস্টেম সফটওয়্যার। এরা আমাদের ডিভাইস এর হার্ডওয়্যার গুলোর সাথে ব্যবহারকারীর সংযোগ ঘটিয়ে রেসপেক্টিভ কাজ গুলোতে সাহায্য করে। এটি আবার ২ ধরনের হয়ে থাকে ক) কম্পিউটার ম্যানেজমেন্ট খ) ডেভেলপিং সফটওয়্যার।
ক) কম্পিউটার ম্যানেজমেন্ট (Computer Management): কম্পিউটার ম্যানেজমেন্ট সফটওয়্যার এমন একটি টুল যা কম্পিউটার এর সমস্ত কিছু পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং পরযবেক্ষণের কাজ গুলো স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এটি আবার ৩ প্রকার। #১) অপারেটিং সিস্টেম (Operating System) #২) ডিভাইস ড্রাইভারস (Device Drivers) #৩) সিস্টেম ইউটিলিটিস (System Utilities)।
#১) অপারেটিং সিস্টেম (Operating System): অপারেটিং সিস্টেম ই কম্পিউটার কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। এটি ব্যবহারকারী এবং হার্ডওয়্যার এর মাঝে ইন্টারফেস তৈরি করে। উদাহরণ; Windows OS, Linux, Android, Mac OS, Ubuntu ।
#২) ডিভাইস ড্রাইভারস (Device Drivers): একে হার্ডওয়্যার ড্রাইভার ও বলা হয়। এটি মূলত কম্পিউটার ফাইল গুলোর একটি গ্রপ যা হার্ডওয়্যার ও কম্পিউটার অপারেটিং সিস্টেম এর মধ্যে যোগাযোগ করতে সক্ষম। উদাহরণঃ Printer ।
#৩) সিস্টেম ইউটিলিটিস (System Utilities): ইউটিলিটি সফটওয়্যার গুলো কম্পিউটার এর অপটিমাইয করে থাকে। উদাহরণঃ Antivirus, Archivers, File Manager ।
খ) ডেভেলপিং সফটওয়্যার (Developing Software) ঃ এই সফটওয়্যার গুলো কম্পিউটারের অন্যান্য সফটওয়্যার এর ডেভেলপিং এর জন্য ব্যবহার করা হয়। এটি ৪ প্রকারের হয়ে থাকে। #১) কম্পিউটার প্রোগ্রামিং (Computer Programming) #২) লিংকার (Linker) #৩) ট্রান্সলেটর (Translator) #৪) লোডার (Loader) ।
#১) কম্পিউটার প্রোগ্রামিং (Computer Programming): কম্পিউটার প্রোগ্রামিং হলো এক ধরনের ভাষা যার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো তৈরি করা হয়। উদাহরণঃ C++, C, Javascript, Python, PHP ।
#২) লিংকার (Linker): লিংকার এক ধরনের সিস্টেম প্রোগ্রাম যা এক বা একাধিক অবজেক্ট নেয় এবং তাদের একক এক্সিকিউটেবল ফাইল, লাইব্রেরি ফাইল বা অন্য কোনো অবজেক্ট ফাইলের সাথে সংযুক্ত করে।
#৩) ট্রান্সলেটর (Translator): ট্রান্সলেটর হাই লেভেল ভাষার সোর্স কোড কে অবজেক্ট কোড এ রূপান্তর করে।
#৪) লোডার (Loader): লোডার একটি বিশেষ ধরনের প্রোগ্রাম যা লিঙ্কার থেকে অবজেক্ট কোডের ইনপুট নেয়, এটিকে মূল মেমোরি তে লোড করে এবং কম্পিউটার এর ব্যবহার উপযোগী করে।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software): যে সকল সফটওয়্যার দ্বারা কিছু নির্দিষ্ট কাজ করা যায় তাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। স্মার্টফোনে আমরা এদের সংক্ষেপে App বলে থাকি। উদাহরণঃ Google Chrome, MS Excel, Illustrator, Zoom ।
- ব্লগ টি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
-ধন্যবাদ।
No comments:
Post a Comment