বর্গমূলে প্লাস মাইনাস কেনো হয়? এটি শিক্ষার্থীদের কাছে খুবই কমন একটি প্রশ্ন। বর্গমূল করার পর +,- হয় এই কথাটি শতভাগ সঠিক নয়! আমাদের দেখতে হবে যে আমরা বর্গমূল কোন ক্ষেত্রে করছি। যদি এমন হয় যে অঋণাত্মক কোনো কিছুর বর্গমূল করছি তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক কোনো মান নেওয়া যাবে না। যেমনঃ যদি আমরা দূরত্ব, দৈর্ঘ্য এই জাতীয় রাশির মান নির্ণয় করি তাহলে আমাদের + ই নিতে হবে। কারণ দূরত্ব, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। আবার যদি কোনো প্রশ্নে বলা থাকে ধনাত্মক মান নিতে তখন ও বর্গমূলের পর ধনাত্মক মান নিতে হবে।
ব্লগটি ভালো লাগলে শেয়ার করবে।
-ধন্যবাদ
No comments:
Post a Comment