এটা একটা বেসিক প্রশ্ন। এসএসসি লেভেলের শিক্ষার্থীরা যখন পদার্থবিজ্ঞান দশম এবং একাদশ অধ্যায় পড়তে যায় তখন তারা AC কারেন্ট এবং DC কারেন্ট এর পার্থক্য খুঁজে। এছাড়া আমরা আমাদের দৈনিক জীবনে এই দুটি শব্দ খুব বেশি ব্যবহার করি। এই ব্লগে আমি AC কারেন্ট এবং DC কারেন্ট এর পার্থক্য গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো।
AC কারেন্টঃ এর পূর্ণরূপ হলো Alternative Current বা দিক পরিবর্তি কারেন্ট। অর্থাৎ AC কারেন্ট তার চলার পথে প্রতিনিয়ত দিক পরিবর্তন করে।
DC কারেন্টঃ এর পূর্ণরূপ হলো Direct Current। অর্থাৎ DC কারেন্ট সরাসরি উৎস থেকে বৈদ্যুতিক যন্ত্রে চালিত হয়। আমরা নিচে এই দুইটির গ্রাফটা দেখব তারপর পার্থক্যে যাব।
AC ও DC কারেন্টের পার্থক্যঃ প্রথমেই একটি সহজ উদাহরণ দিই। আমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক লাইট ও আছে আবার মোবাইল ফোন ও আছে। আমরা কি কখনে লক্ষ্য করেছি যে লাইট সবসময়ই সরাসরি বৈদ্যুতিক লাইনের সাথে কানেক্টেড কিন্তু মোবাইলে সবসময় ই বৈদ্যুতিক লাইন কানেক্টেড থাকে না। বরং আমরা কিছু সময়ের জন্য মোবাইলে চার্জ করি। বৈদ্যুতিক এই লাইট, ফ্যান গুলো লোড শেডিং এর সাথে সাথে বন্ধ হয়ে যায়। তাহলে আমরা এই পয়েন্টে আসতে পারি যে "AC কারেন্ট জমিয়ে রাখা যায় না কিন্তু DC কারেন্ট জমিয়ে রাখা যায় এবং পরবর্তীতে ব্যবহার করা যায়।"
ইতিমধ্যে তোমরা উপরের চিত্রে লক্ষ্য করেছ AC কারেন্ট একবার ধনাত্নক দিকে বিস্তার করছে এবং একবার ঋণাত্নক দিকে বিস্তার করছে। প্রকৃতপক্ষে AC কারেন্ট প্রতিনিয়ত দিক পরিবর্তন করার কারণেই গ্রাফটা এমন এবং বারবার দিক পরিবর্তন করলে ও আমরা এটা বুঝতে পারি না। আর DC কারেন্টের কোনে দিক নেই বলেই এর গ্রাফ টি একটি সরলরেখা।
এসএসসি লেভেলের জন্য এই পার্থক্যগুলো জানা যথেষ্ট তবে আর ও কিছু জানতে চাইলে নিচের ছবিটি দেখতে পারো। একইসাথে ব্লগটি বন্ধুদের সাথে শেয়ার করবে। মনে রাখবে জ্ঞান শুধু অর্জনের বিষয় নয় এটি ছড়িয়ে দেওয়া ও কর্তব্য। ধন্যবাদ।
No comments:
Post a Comment