বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি খুবই একটি কমন প্রশ্ন। তড়িৎ প্রবাহের দিক নিয়ে আমাদের সবার মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত যার কারণে সবাই এই কনসেপ্ট টা ভুল করে। আজকে আমি এই লেখার মাধ্যমে খুব সহজেই বুঝিয়ে দেবো তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে। প্রথমে তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে জানতে হলে আমাদেরকে উচ্চ বিভব এবং নিম্ন বিভব সম্পর্কে জানতে হবে। উচ্চ বিভব বলতে আমরা বুঝি যেখানে ধনাত্মক আধান বেশি থাকবে আর নিম্ম বিভব বলতে বুঝি যেখানে ধনাত্মক আধান কম থাকবে। তড়িৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহকেই বোঝায়। আর ইলেকট্রনের প্রবাহ সবসময়ই নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে হয়। এই কনফিউশন এড়ানোর জন্য আমরা নিচের চিত্রের দিকে খেয়াল করতে পারি।এখানে ডানপাশের গোলক B নিম্ম বিভব যেখানে ধনাত্মক আধান বামপাশের উচ্চ বিভবের A গোলকের ধনাত্মক আধানের চেয়ে কম। তাহলে আমরা এতটুকু বলতে পারি যে তড়িৎ প্রবাহ B গোলক হতে A গোলকের দিকে হবে। কিন্তু এটাই কেনো তড়িৎ প্রবাহের দিক হবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য প্রচলিত দিকের ভুল ধারণা সম্পর্কে জানতে হবে।
তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কেনো ভুলঃ- তড়িৎ প্রবাহ আবিষ্কার হওয়ার পরেই এর দিক বলা হতো উচ্চ বিভব হতে নিম্ম বিভব এর দিকে অর্থাৎ A হতে B এর দিকে। তখন ধারণা করা হতো ধনাত্মক আধানের প্রবাহ ই তড়িৎ প্রবাহ। তো এটি খুবই স্বাভাবিক ব্যাপার যে বেশি ধনাত্মক আধান (A) কম ধনাত্মক আধানের (B) দিকে প্রবাহিত হবে। কিন্তু প্রকৃতপক্ষে ধনাত্মক আধান কখনো প্রবাহিত হয় না। এটি বোঝার জন্য আমরা Na এর সাহায্য নেব। আমরা Na+ কখন বলি? যখন Na এ ১ টি e- ঘাটতি থাকবে অর্থাৎ Na+ এ ধনাত্মক আধান বাড়ে নি বরং এর দ্বারা বুঝা যায় ১ টি e- কম আছে। এখন Na কে পূর্বের অবস্থায় ফেরত আনতে হলে ১ টি e- দিতে হবে। একইভাবে A গোলক ও B গোলক এর মধ্যে বিভব পার্থক্য কমাতে হলে A গোলকে e- দিতে হবে। যা প্রকৃতপক্ষে B গোলক হতে আসে। সুতারাং আমরা বলতে পারি-
---"তড়িৎ প্রবাহের প্রচলিত দিক e- প্রবাহের বিপরীত"
---"প্রচলিত তড়িৎ প্রবাহ উচ্চ বিভব হতে নিম্ম বিভবের দিকে হয়"
---"তড়িৎ প্রবাহের প্রকৃত দিক তথা e- প্রবাহ নিম্ম বিভব হতে উচ্চ বিভবের দিকে হবে"।
ব্লগটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে।
-ধন্যবাদ।
No comments:
Post a Comment