একটি বিক্রিয়ায় কত মোল কিংবা কত পরিমাণে বিক্রিয়ক বা উৎপাদ অংশগ্রহণ করেছে তা নির্ণয়ের জন্য রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ সময় ছোটোখাটো বিক্রিয়া গুলো সমতা করা গেলে ও অনেক বিক্রিয়ায় শিক্ষার্থীরা সমতা করতে ভুল করে কিংবা সঠিকভাবে করতে পারে না। আজকে আমরা এই ব্লগে ভিন্ন কিছু দেখব ইনশাল্লাহ।
রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের সহজ উপায় বের করার জন্য আমরা SSC সাধারণ গণিত বই এর ১১ তম অধ্যায় (অনুপাত, সমানুপাত) এর সাহায্য নেব। আমরা এখানে ২ টি বিক্রিয়া এই অভিনব পদ্ধতিতে সমতা করে দেখাব। নিচের বিক্রিয়া গুলো ভালোভাবে লক্ষ্য করো।
১) CH4 + O2 ==> CO2 + H2O
এই বিক্রিয়ায় বিক্রিয়কে C- ১ টি উৎপাদে C- ১ টি
H- ৪ টি H- ২ টি
O- ২ টি O- ৩ টি
মোট- ৭ টি ৬ টি
সুতারাং বিক্রিয়াটি অসম। বিক্রিয়াটিকে সমতায় আনতে আমরা বিক্রিয়কে p, q এবং উৎপাদে r, s নামে ৪ টি চলক ধরে নিই যা দেখতে নিম্মের মতো দেখাবে।
pCH4 + qO2 => rCO2 + sH2O
এবার হিসেবের পালা। এখানে আমরা প্রত্যেকটি মৌলের জন্য আলাদা আলাদা অনুপাত হিসেব করব।
বিক্রিয়ার উভয় পাশে C এর অনুপাত p = r --------(1)
H '' '' 4p = 2s => 2p = s -----------(2)
O '' '' 2q = 2r + s ------------(3)
(3) নং সমীকরণ থেকে পাই,
2q = 2r + s
=> 2q = 2.p + 2p [(2), (1) হতে]
=> 2q = 4p
=> q = 2p ------------(4)
এখন সমীকরণ (1), (2), (3), (4) থেকে লিখতে পারি
2p = q = 2r= s
এখন এখানে যেকোনো একটি চলকের জন্য এমন একটি মান বসাতে হবে যেনো প্রত্যেক চলকের মান পূর্ণসংখ্যা হয়। p এর মান 1 বসালে ,
2.1 = q
=> q = 2
আবার q = 2r
=>2 = 2r
=> r = 1
আবার 2p = s
=> 2.1 = s
=> s = 2
সুতারাং p=1, q=2, r=1, s=2 ।
এই মানগুলো উক্ত সমীকরণে বসালে বিক্রিয়াটি হবে
1CH4 + 2O2 = 1CO2
+ 2H2O
বা, CH4 + 2O2
= CO2 + 2H2O [বিঃদ্রঃ সমতাকৃত বিক্রিয়াকে সমান চিহ্ন দিয়ে লিখা যায়]
এটিই সমতাকৃত বিক্রিয়া। এখন যদি উভয় পাশে মৌলের সংখ্যা হিসেব করো তবে দেখবে দুই পাশেই সমান সংখ্যক মৌল রয়েছে।
আমি এখানে নিচের ছবিতে আর একটি বিক্রিয়া এইভাবে দেখিয়েছি। তোমরা বিক্রিয়াটি ভালোভাবে লক্ষ্য করো।
১) Al2O3 + HCl ==> AlCl3 + H2O
২) Na2CO3 + HCl ==> NaCl + H2O + CO2
ব্লগটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের আর ও প্রশ্ন থাকলে ইমেইল এ জানিয়ে দাও। যোগাযোগের জন্য আমাদের ইমেইলঃ asifshahblog@gmail.com ।
- ধন্যবাদ
2 comments:
লা শাতেলিয়ার নীতীর উপর একটা ব্লগ দিয়েন প্লিজ
Inshallah, dibo
Post a Comment